আসছে ভিভোর ‘নেক্স ৩’

আজরাফ আল মূতী
১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪

ভিভোর নতুন ফোন নতুন স্মার্টফোন ‘নেক্স ৩’ নিয়ে কাজ করার ব্যাপারটি নিশ্চিত করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। জানিয়েছে নতুন এই স্মার্টফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন ও মডেল সম্পর্কেও। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ভিভোর নতুন ফোন নেক্স ৩ –তে ‘ওয়াটারফল ফুলভিউ’ ওএলইডি ডিসপ্লের দেখা মিলবে।

নির্মাতা প্রতিষ্ঠানের বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, স্মার্টফোনটির স্ক্রিন-টু-বডি অনুপাত হবে ৯৯.৬ শতাংশ। ৬.৮৯ ইঞ্চি আকারের ১০৮০পি ডিসপ্লেটি কার্ভ ডিজাইনে থাকবে স্মার্টফোনে। কার্ভ ডিজাইনের কারণে ফোনের পাশে কোনও বাটন রাখা হয়নি। নেক্স ৩-তে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ৪,৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ও ৪৪ ওয়াটের সুপার ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সুবিধা। ফোর-জি ও ফাইভ-জি দুটি সংস্করণেই বাজারে আসবে ফোনটি।

নেক্স ৩-এর পেছনের অংশে থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকবে ১৬ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা। কয়েক মাসের মধ্যে এশিয়া প্যাসিফিক, দক্ষিণপূর্ব এশিয়া এবং অন্যান্য বাজারে আসছে নেক্স ৩।    

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম