‘ডিজিটাল আইসিটি ফেয়ার’ শুরু ১০ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১২:৪৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১২:৪৭

বক্তব্য রাখছেন মেলার আহ্বায়ক তৌফিক এহসান

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯’ শুরু হতে যাচ্ছে আগামী ১০ অক্টোবর। এলিফেন্ট রোডের সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) এই মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক তৌফিক এহসান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি' স্লোগানকে সামনে রেখে দশম বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার, তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও এর সুফল ছড়িয়ে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাংলাদেশেরশীর্ষ আইসিটি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবেন।’

তিনি আরও বলেন, ‘১০ অক্টোবর এই মেলার উদ্বোধন করবেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ড. জামিলুর রহমান রেজা চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ অনেকে।’

মেলা ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুল/কলেজের শিক্ষার্থী ও সংবাদকর্মীদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির সদস্য ও দেশের আইসিটি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম