মাইক্রোসফট পুরস্কৃত করলো ইজেনারেশনকে

টেক ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৯:২৩আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:৩২

পুরস্কার হস্তান্তর পর্ব ইজেনারেশন লিমিটেড বর্তমান অর্থবছরের জন্য মাইক্রোসফটের পক্ষ থেকে মডার্ন লাইসেন্সিং সলিউশন পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। বেশি সংখ্যক এন্টারপ্রাইজে মাইক্রোসফটের মর্ডান ওয়ার্কপ্লেস সলিউশন সেবা সফলভাবে বাস্তবায়ন করার জন্য ইজেনারেশনকে এই পুরস্কার প্রদান করা হয়।

সম্প্রতি মাইক্রোসফট আয়োজিত ইন্সপায়ার বাংলাদেশ-পার্টনার অ্যাওয়ার্ডস নাইট শীর্ষক অনুষ্ঠানে ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম ও হেড অব অপারেশন্স এমরান আবদুল্লাহ’র হাতে পুরস্কারটি তুলে দেন মাইক্রোসফটের দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আফিফ মোহাম্মদ আলী।

ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিই আমাদের জীবনযাত্রা এবং কাজের ধরনকে মৌলিকভাবে পাল্টে দিচ্ছে এবং শেষ পর্যন্ত কিভাবে ব্যবসায়ে প্রবৃদ্ধি ও উদ্ভাবন হবে তা নির্ধারণ করে দিচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রাহকরা ইজেনারেশনের সঙ্গে দ্রুত ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং ডিজিটাল ফাস্ট মডেলকে অগ্রাধিকার দিচ্ছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি