অ্যাসোসিও পুরস্কার পেলো ইজেনারেশন

টেক ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ২০:৪৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২০:৪৮

পুরস্কার নিচ্ছেন এসএম আশরাফুল ইসলাম দেশের তথ্যপ্রযুক্তি কোম্পানি ইজেনারেশন লিমিটেড এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আইসিটি অ্যাওয়ার্ড জিতেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে আউটস্টান্ডিং ইউজার অর্গানাইজেশন ক্যাটাগরিতে ইজেনারেশনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। কোম্পানিটি ১০টিরও অধিক দেশে সফলভাবে আইটি সলিউউশন সেবা দিচ্ছে।

১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলমান অ্যাসোসিও ডিজিটাল সামিটের অংশ হিসেবে ২০১৯ অ্যাসোসিও আইসিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। এশিয়া-ওশেনিয়ান অঞ্চলের আইসিটি খাতের সংগঠন অ্যাসোসিও এবং মালয়েশিয়ার জাতীয় প্রযুক্তি সংগঠন পিকম এই সামিটের আয়োজন করেছে।

ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম অ্যাসোসিওর চেয়ার‍ম্যান ডেভিড ওং এর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। অ্যাসোসিওর সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান পুরস্কার প্রাপ্তি উপলক্ষে বলেন,অ্যাসোসিওর এই সম্মাননা আমাদের টিমকে বিশ্বব্যাপী আরও এগিয়ে যেতে উৎসাহ যোগাবে। আমরা অ্যাসোসিওর মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পেরে গর্বিত। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম