উবারকে জার্মানির ‘না’

ইশতিয়াক হাসান
২২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৭

জার্মানিতে উবার নিষিদ্ধ লাইসেন্সে অনিয়ম, আইন ভঙ্গ এবং উবারকে কাজে লাগিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মাকাণ্ডের জেরে একের পর এক দেশ থেকে বিতাড়িত হচ্ছে উবার। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ডে নিষিদ্ধ হওয়ার এক মাস পর এবার জার্মানিও না করে দিল উবারকে। সে দেশে নিষিদ্ধ হলো রাইড শেয়ারিং সেবাটি।

বৃহস্পতিবার জার্মানির আদালত থেকে নিষেধাজ্ঞাটি জারি করা হয়। মূলত ভাড়া করা গাড়িতে যাত্রী পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত সমস্যা থাকায় এবং বিভিন্ন ক্ষেত্রে জার্মান সরকারের আইন অমান্য করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স।

সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হলেও উবারের আপিল করার সুযোগ আছে। উবারের একজন মুখপাত্র জানায়, আদালতের রায় বিশ্লেষণসহ জার্মানিতে উবারের সেবা নিয়মিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। এদিকে উবারের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানায়, ইউরোপে ব্যবসার জন্য উাবার তার পরিচালনা পদ্ধতি পরিবর্তন করবে এবং এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইও করবে।

মামলার বাদী ট্যাক্সি ডয়েচল্যান্ড জানায়, উবার রাইডে একের পর এক অপরাধ সংঘঠিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে একেকটি দুর্ঘটনার জন্য ২৫০ থেকে আড়াই লাখ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে।

রয়টার্স জানায়, বিভিন্ন কারণেই উবার একের পর এক দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থা, আদালত ও ড্রাইভারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছে,ব্যবসাও হারাচ্ছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান