বিশ্বব্যাপী ফেসবুক ডাউন

ইশতিয়াক হাসান
২৬ জানুয়ারি ২০২০, ১৮:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৮:২৬

ফেসবুক রবিবার (২৬ জানুয়ারি) থেকে বিশ্বব্যাপী ফেসবুক ডাউন হয়ে পড়েছে। বড় রকমের ‘আউটেজ’ ধরা পরেছে মূলত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে। সেসব এলাকায় ব্যবহারকারীরা নিউজ ফিড এবং নোটিফিকেশন দেখতে পারছেন না।

এ বিষয়ে ডাউন ডিটেক্টর সাইট জানায়, তারা চার হাজারেরও বেশি অভিযোগ পেয়েছেন। অভিযোগকারীরা বলেন, তাদের নিউজ ফিড এবং নোটিফিকেশন দেখতে সমস্যা হচ্ছে।

ফেসবুকের সার্ভার স্ট্যাটাস পেজ থেকে বলা হয়েছে, সম্প্রতি আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিম্নমানের পারফরমেন্স পাচ্ছি। ফলে রিকোয়েস্ট রেসপন্স’র সময় বেড়ে গেছে। আমাদের টিম এটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।

আইএএনএস জানায়, ফেসবুক ব্যবহার করতে না পেরে ব্যবহারকারীর অনেকেই টুইটারে এসে অভিযোগ করছেন। অনেকেই টুইট করে বুঝতে চেষ্টা করেন এই আউটেজের সমস্যা শুধু তার একার কিনা।

নিম্নমানের পারফরমেন্স ছাড়া ফেসবুকের পক্ষ থেকে এখনও অন্যকোনও সমস্যার কথা জানানো হয়নি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম