আসছে ডাক টাকা

টেক রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪২

আসছে ডাক টাকা, চুক্তি সই হলো ডিজিটাল আর্থিক সেবা প্রদান ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে নগদ লেনদেনকে ডিজিটাল লেনদেনে রূপান্তর এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ডাক অধিদফতর ও ডি মানি (ডাক টাকা) বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তিতে ডাক অধিদফতরে পক্ষে মহাপরিচালক এসএস ভদ্র ও ডি মানি বাংলাদেশ লিমিটিডের পক্ষে ভাইস চেয়ারম্যান সোনিয়া বশীর কবির চুক্তিতে স্বাক্ষর করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর উর- রহমান ও ডি মানির ব্যবস্থাপনা পরিচালক আরেফ বশীর এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিরাপদ, শক্তিশালী পেমেন্ট সার্ভিস প্লাটফরমের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল আর্থিক পরিবেশ গড়ে তোলা ডি মানির অন্যতম লক্ষ্য। এছাড়া ডাক টাকার মাধ্যমে ডাক অধিদফতরের আর্থিক সেবার ডিজিটালাইজেশন, ডিজিটাল কমার্স পেমেন্ট, যাবতীয় ইউটিলিটি বিল, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সব ভাতা, সব ধরনের বৃত্তি, উপবৃত্তির টাকা গ্রহণ, যাবতীয় ঋণ, অনুদান ও সব ধরনের চার্জ, চালান জমা ও ক্ষতিপুরণের অর্থ ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক