বাসায় বসে অফিস: যে সব প্রযুক্তিগত ভুল করবেন না

আসির আহবাব নির্ঝর
২৯ মার্চ ২০২০, ০৬:৪৮আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৭:০২

বাসায় বসে অফিস (ছবি সংগৃহীত) বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশের পর দেশ লকডাউনে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাসা থেকে কাজ করছেন অনেকেই। প্রতিদিনই এ তালিকায় যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষ।

বাসা থেকে কাজ করা হলেও সেগুলোর গুরুত্ব মোটেও কম নয়। প্রতিনিয়ত অফিসের গোপন তথ্য নিয়ে কাজ করছেন আপনি। এ ধরনের কোনও তথ্য বাইরে বের হয়ে এলে সেটি আপনার জন্য যেমন মারাত্মক হতে পারে, তেমনি আপনার প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে বাসায় থেকে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সঙ্গে বেশকিছু প্রযুক্তিগত ভুল এড়িয়ে চলতে হবে।

১. অফিসের তথ্য কখনোই ব্যক্তিগত গুগল ড্রাইভ বা মেইলে সেভ করে রাখবেন না। এতে দুর্ঘটনাবশত যে কোনও সময় সবার সামনে উন্মুক্ত হয়ে যেতে পারে। এতে আপনি নিশ্চিতভাবেই ভয়াবহ সমস্যায় পড়বেন। এমনকি এ কারণে চাকরিও হারাতে হতে পারে।

২. অন্য যেকোনও সময়ের চেয়ে বর্তমানে বাসায় থেকে কাজ করা মানুষের সংখ্যা বেশি। ফলে হ্যাকাররা এখন হোম নেটওয়ার্ককে টার্গেট করবে। এ কারণে বাসায় থেকে গুরুত্বপূর্ণ কোনও কাজ করলে আপনি ভিপিএন ব্যবহার করুন। এটি আপনার কাছে ঝামেলার মনে হলেও অফিসের সুরক্ষার জন্য করতেই হবে।

৩. বাসা থেকে কাজ করার সময় হুট করে কোথাও যেতে হতে পারে। কিংবা আপনি ওয়াশরুমেও যেতে পারেন। এ অবস্থায় অবশ্যই আপনার কম্পিউটার লক করে যাবেন। নইলে হয়তো আপনার শিশু সন্তানরা এসে কম্পিউটার থেকে আপনার বসের কাছে অপ্রয়োজনীয় মেইল পাঠিয়ে দিতে পারে। এমনকি অফিসের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে কারও কাছে পাঠিয়ে দিতে পারে।

৪. বাসায় থেকে কাজ করার সময় অনেকে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এ বিষয়টি নিয়েও সতর্ক থাকতে হবে। আপনি যখন ছবি তুলছেন তখন কম্পিউটারের স্ক্রিনে অফিসের কোনও গোপন তথ্য থাকতে পারে। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে গোপন তথ্য সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে। কাজেই এটি নিয়ে সাবধান হোন।

সূত্র : গেজেটস নাউ

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান