সাইবার ল্যাব উদ্বোধন করলেন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:০৩

joyরাজধানীর আগারগাঁওয়ে সোশ্যাল মোবাইল অ্যানালিটিকস অ্যান্ড ক্লাউড ল্যাব নামে নতুন এক ল্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বছরে অন্তত ৫০ হাজার জন  এই ল্যাব থেকে সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন বলে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে এই ল্যাবের উদ্বোধন করা হয়। সাইবার সিকিউরিটি বিষয়ে এ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষে ল্যাবটি স্থাপন করা হলো।

উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, এই ল্যাবে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনও সংস্থার সদস্যরা প্রশিক্ষণ নিতে পারবেন। সাইবার জগতে নিরাপদ থাকতে এবং রাখতে এই ল্যাব গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এনএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের