এভারেস্টে যাচ্ছে ফাইভ-জি

ইশতিয়াক হাসান
০৪ মে ২০২০, ২২:২২আপডেট : ০৪ মে ২০২০, ২৩:৩৫

ফাইভ-জি

হুয়াওয়ে ও চায়না মোবাইল সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা যৌথভাবে ফাইভ-জি নেটওয়ার্ককে এভারেস্টে নেওয়ার পরিকল্পনা করছে। ভূপৃষ্ঠ থেকে সাড়ে ছয় হাজার মিটার উচ্চতায় ফাইভ-জি’র বেজ স্টেশন স্থাপনের কাজ শেষ হলে সেবাটি চালু হবে বলে জানিয়েছে হুয়াওয়ে।

আইএএনএস (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস)  জানায়, সাড়ে ছয় হাজার মিটার উঁচুতে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক চালুর মাধ্যমে হুয়াওয়ে মাউন্ট এভারেস্টে চায়না মোবাইলের ডুয়াল গিগাবিট নেটওয়ার্ককে চালু করতে যাচ্ছে।

উল্লেখ্য, এভারেস্টের উত্তর ঢাল থেকে সফল আরোহণের ৬০তম বর্ষ উপলক্ষে সেবাটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠান দুটি। সর্বমোট তিনটি বেজ স্টেশনের একটি মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে পাঁচ হাজার তিনশ’ মিটার উচ্চতায়, এর পরেরটি ট্রানজিশন ক্যাম্পে পাঁচ হাজার ৮০০ মিটার উচ্চতায় এবং সব শেষেরটি ফরওয়ার্ড ক্যাম্পে সাড়ে ছয় হাজার মিটার উচ্চতায় স্থাপন করা হবে। পাঁচ হাজার তিনশ’ মিটার উচ্চতায় ফাইভ-জি’র ডাউনলোড স্পিড হবে ১.৬৬ জিবিপিএস। আর আপলোড স্পিড হবে সেকেন্ডে ২১৫ এমবিপিএস।

/এইচএএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক