দু’টি নতুন ফিচার আনছে আউটলুক

ইশতিয়াক হাসান
১২ মে ২০২০, ২১:০১আপডেট : ১২ মে ২০২০, ২১:০৩

দু’টি নতুন ফিচার আনছে আউটলুক আজকাল জিমেইলে কোনও মেইল টাইপ করার সময় কিছু বাক্য অনুমান করে আগে থেকেই সাজেশন হিসেবে দিয়ে দেয়। ঠিক তেমনই ফিচার চালু করতে যাচ্ছে মাইক্রোসফট আউটলুক। বাক্য অনুমান করে দেওয়ার এই ফিচারটি পাওয়া যাবে আউটলুক ডট কম এবং আউটলুক অন দ্য ওয়েব থেকে।
ফিচারটি চালু হলে আউটলুক ব্যবহারকারীর কোনও মেইল টাইপ করার সময় সাজেশনে যখন কোনও বাক্য আসবে তখন কি-বোর্ডের ট্যাব কি অথবা ডান পাশের অ্যারো কি-তে চাপ দিলে লেখাটি টাইপ হয়ে যাবে। অথবা ব্যবহারকারী যদি সাজেশনের বাক্যটি নিতে না চান তাহলে তিনি তার নিজস্ব বাক্য টাইপ করতে থাকলে সাজেশনের বাক্যটি চলে যাবে।
মাইক্রোসফটের এই ফিচারটি এ মাসের শেষ নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। এটি তাদের ‘৩৬৫’ সংস্করণের জন্য ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভার্জ। ফিচারের পাশাপাশি মাইক্রোসফট আউটলুকের জন্য ‘সেন্ড লেটার’ নামে আরও একটি ফিচার আনতে যাচ্ছে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোনও মেইলকে তৎক্ষণাৎ না পাঠিয়ে কোনও একটি সিডিউল টাইমে পাঠাতে পারবেন। অর্থাৎ তারিখ ও সময় ঠিক করে মেইলটি সেন্ড দিয়ে রাখলেও প্রাপক সেই সিডিউল সময় অনুযায়ী মেইলটি পাবেন। মাইক্রোসফট জানায়, সেন্ড লেটার ফিচারটি জুনের শেষ নাগাদ আসতে পারে।

/এইচএএইচ/আপ-এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম