আন্তর্জাতিক স্বীকৃতি পেলো আইসিটি বিভাগের সিসিএ কার্যালয়

টেক ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ২২:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২২:৩০

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো আইসিটি বিভাগের সিসিএ কার্যালয়

ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) কার্যালয়।

প্রতিষ্ঠানটি অর্জন করেছে ওয়েবট্রাস্ট সিল ফর সিএ, বিআর-এসএসএল এবং ইভি এসএসএল প্রদানের অধিকার। এই স্বীকৃতি দিয়েছে কানাডার চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট।

সিএ ব্রাউজার ফোরাম পরিচালিত ওয়েবট্রাস্ট অডিট সম্পন্ন করার পর গত ২৬ আগস্ট সিপিএ কানাডা সিসিএ কার্যালয়কে বাংলাদেশের রুট সিএ সার্টিফিকেট দিয়ে তিনটি সেবাদানের মান অর্জনে নিশ্চয়তা দেয়।

প্রসঙ্গত, ওয়েবট্রাস্ট সিল অর্জনের মাধ্যমে সিসিএ কার্যালয় পরিচালিত বাংলাদেশের রুট সিএ সার্টিফিকেটটি বিভিন্ন ব্রাউজারের (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা ইত্যাদি) এবং অপারেটিং সিস্টেমের (মাইক্রোসফট, আইওএস, আ্যন্ড্রয়েড ইত্যাদি) ডিরেক্টরিতে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন যোগ্যতার স্বীকৃতি।

আর এই স্বীকৃতির ফলে দেশীয় বৈধ লাইসেন্সধারী সার্টিফায়িং অথরিটির ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট আন্তর্জাতিক বাজারে বিশ্বস্ততার সঙ্গে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম