এলো স্পর্শবিহীন পেমেন্ট সিস্টেম বাংলা কিউআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ২২:১১ আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:১৩

এলো স্পর্শবিহীন পেমেন্ট সিস্টেম বাংলা কিউআর দেশের পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ চালু করলো বাংলা কিউআর। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীতে সুপারশপ স্বপ্ন’র গুলশান ১ নম্বরের আউটলেট ও বার্গার কিং-এর বনানী আউটলেটে ক্রেতারা বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট, মুদি দোকান বা যেকোনও ধরনের খুচরা বিক্রেতা এবং নিম্ন, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতাদের জন্য স্পর্শবিহীন এই আধুনিক পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা ক্যাশ অথবা কার্ড স্পর্শ না করে সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারবে। যেসব ব্যাংক তাদের মোবাইল অ্যাপে বাংলা কিউআর সংযোজন করেছে এবং ভিসা কার্ড অনুমোদন দিয়েছে, সেসব ব্যাংকের ভিসা কার্ড দিয়ে এখন থেকে ক্রেতারা বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। স্বপ্ন আউটলেটে এসএসএলকমার্জের ডিরেক্টর এবং সিটিও মোহাম্মদ শাহজাদা রেদওয়ান স্মারক বাংলা কিউআর হস্তান্তর করেন স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাসেরের কাছে। অপরদিকে বার্গার কিং এর আউটলেটে এসএসএলকমার্জ-এর ডিজিএম ইফতেখার আলম ইসহাক স্মারক বাংলা কিউআর হস্তান্তর করেন বার্গার কিং’র রেস্টুরেন্ট অপারেশন্স তানভীর আখতারের কাছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এসএসএলকমার্জ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ভিসা ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক  অনুমোদিত দেশের জাতীয় কিউআর হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে ক্রেতারা ডিজিটালি পেমেন্ট করতে পারবেন।

এসএসএলকমার্জ’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘কিউআর পেমেন্টেস আমাদেরকে ক্যাশলেস ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যেখানে রাস্তার পাশের চায়ের দোকানের বিলও কিউআর ব্যবহার করে পেমেন্ট করা যাবে।  ভবিষ্যতে আমরা এ ধরনের আরও নতুন পেমেন্ট টেকনোলজি নিয়ে আসবো, যা সারা দেশের লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা এগিয়ে নিতে সহায়তা করবে।’

 

/এইচএএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন