আবারও মেসেঞ্জারের নতুন চেহারা আনলো ফেসবুক

ইশতিয়াক হাসান
১৫ অক্টোবর ২০২০, ০১:৩৮আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০১:৪১

মেসেঞ্জার ফেসবুক তার মেসেঞ্জারকে আবারও নতুন চেহারায় প্রকাশ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উন্মোচিত মেসেঞ্জারে লোগো, চ্যাট কালার, চ্যাট থিম এই সব কিছুতেই দেখা যাচ্ছে নতুনত্ব। এছাড়াও ভবিষ্যতে সেলফি স্টিকার এবং ভ্যানিশিং মোড’সহ নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মেসেঞ্জারের ভিপি স্ট্যান চাডনোভস্কি জানান, বিশ্বব্যাপী আমাদের ১০০ কোটির ওপরে ব্যবহারকারীর সার্বজনীন যোগাযোগ মাধ্যম হিসেবে এটিকে গড়ে তুলতে চাই। তবে এটি একজন ব্যবহাকারীর প্রাইভেসির চেয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ নয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লোগো থেকে শুরু করে নতুন সব এবং আসন্ন ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য আরও আনন্দদায়ক এবং পারসোনালাইজড হবে।

উল্লেখ্য, সম্প্রতি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে চ্যাট একত্রিত হওয়াতে ব্যবহারকারীরা যে কোনও একটি অ্যাপ ব্যবহার করেই যে কোনও প্ল্যাটফর্মে মেসেজ আদান-প্রদান করতে পারছেন।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম