হোয়াটসঅ্যাপে আসছে নতুন ওয়ালপেপার

দায়িদ হাসান মিলন
২৯ অক্টোবর ২০২০, ১৮:০৮ আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৮:১২

হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারে থাকবে ৬০টিরও বেশি ওয়ালপেপার। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো যেকোনও ওয়ালপেপার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নতুন সব ফিচার ও পরিবর্তন সম্পর্কে যাবতীয় খোঁজ রাখে অনলাইন প্ল্যাটফর্ম ওয়াবেটাইনফো। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচারের অধীনে সব মিলিয়ে ৬২টি ওয়ালপেপার থাকবে।

ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, টেস্টফ্লাইট বেটা প্রোগ্রামের আওতায় আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ওই আপডেটেই ওয়ালপেপারের ফিচারটি রয়েছে।

অর্থাৎ, হোয়াটসঅ্যাপের নতুন ওয়ারলপেপার ফিচারটি বেটা ব্যবহাকারীরা ব্যবহার করতে পারবেন। শিগগিরই এটি সব আইফোন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কবে সুবিধাটি পাবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি চ্যাটের জন্য আলাদা ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। গ্রুপ চ্যাটেও এগুলো ব্যবহার করা যাবে। ৬২টি ওয়ালপেপারের মধ্যে ৩২টি থাকবে উজ্জ্বল রঙয়ের এবং বাকি ৩০টি থাকবে অনুজ্জ্বল ধাঁচের।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’