শেয়ারবাজারে প্রবেশের আগে মুনাফার ঘোষণা দিলো রবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৬:১২ আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৬:১৩

শেয়ারবাজারে প্রবেশের আগে মুনাফার ঘোষণা দিলো রবি

এই বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় রাজস্ব ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির ওপর ভর করে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৮ কোটি ৯ লাখ টাকা মুনাফা করেছে মোবাইল ফোন অপারেটর রবি। তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রবির তৃতীয় প্রান্তিকের ব্যবসার বিবরণী প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন।

রবি জানায়, এই বছরের প্রথম ৯ মাসে ৭৭ দশমিক ৬ শতাংশ কার্যকর কর সত্ত্বেও এই সময় রবি ১১৬ কোটি টাকা মুনাফা নিশ্চিত করেছে। রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ১ লাখ যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ শতাংশ। এরমধ্যে ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ। গত প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে ভয়েস সেবায় রাজস্বের হার ১২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা টাকার অঙ্কে ৯৭২ কোটি টাকা। তবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে এখাতে রাজস্ব ৮ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। করোনা মহামারির কারণে টুজি-ভিত্তিক ভয়েস কল সেবায় নেতিবাচক প্রভাবই এর কারণ।

গত প্রান্তিকের তুলনায় ডাটা সেবায় (ইন্টারনেট) রাজস্ব ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় ডাটা খাতে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ। এ বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবির মোট রাজস্বের পরিমাণ ৫ হাজার ৬৪৪ কোটি টাকা। এ বছরের তৃতীয় প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৮৭৫ দশমিক ১ কোটি টাকা।

রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, 'শেয়ার বাজারে প্রবেশের আগ মুহূর্তে তৃতীয় প্রান্তিকে রাজস্ব বৃদ্ধিসহ মুনাফা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। তবে উচ্চ কর হার আমাদের ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলেই চলেছে, বিশেষ করে নূন্যতম ২ শতাংশ টার্নওভার ট্যাক্স। আমরা আশা করি, সরকার এই পরিস্থিতি পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে যেন শেয়ার বাজারে আমাদের শেয়ারহোল্ডারদের সঙ্গে আকর্ষণীয় মুনাফা ভাগাভাগি করতে পারি।'

/এইচএএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সাবেক এমপির বাসায় কেক কাটার সময় ১৫ ছাত্রলীগ নেতাকর্মী আটক, পুলিশ বলছে ‘নাশকতা’ 
সাবেক এমপির বাসায় কেক কাটার সময় ১৫ ছাত্রলীগ নেতাকর্মী আটক, পুলিশ বলছে ‘নাশকতা’ 
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!