‘কাস্টমার’ কিনছে ফেসবুক

আসির আহবাব নির্ঝর
০১ ডিসেম্বর ২০২০, ২০:৪৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৪৬

ফেসবুক বিভিন্ন প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার ঘটনা ফেসবুকের ইতিহাসে নতুন কিছু নয়। নিজেদের সেবার মান বাড়াতে এরই মধ্যে বেশ কয়েকটি ছোট থেকে মাঝারি প্রতিষ্ঠান কিনে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এবার তারা আরও একটি প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়, ‘কাস্টমার’ নামের একটি কাস্টমার সার্ভিস স্টার্টআপ কেনার প্রক্রিয়া শুরু করেছে ফেসবুক। ‘কাস্টমার’ এর টুলগুলো যুক্ত হলে ফেসবুকের প্রতি ব্যবহারকারীরা আরও বেশি আকৃষ্ট হবেন বলে ধারণা করা হচ্ছে।
ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের বিভিন্ন মাধ্যমে থাকা গ্রাহকদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসে ‘কাস্টমার’। এছাড়া প্রয়োজনে সম্ভাব্য ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও স্বয়ংক্রিয়ভাবে দিয়ে থাকে এই সার্ভিস। নিউইয়র্কভিত্তিক এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম নিয়ে কাজ শুরু করেছে।
বলা হচ্ছে, ‘কাস্টমার’ কিনে নেওয়ার পর ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ব্যবসায়ও গতি আসবে। করোনা মহামারির কারণে ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপকেই বেছে নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। এক্ষেত্রে ‘কাস্টমার’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‘কাস্টমার’ ক্রয়ের জন্য ফেসবুককে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে তা এখন পর্যন্ত প্রকাশ করা হয় নি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, স্টার্টআপটি কিনতে ফেসবুকের ব্যয় হচ্ছে প্রায় ১ বিলিয়ন ডলার।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম