করোনাকালে ভালো করছে লার্নিং আর্নিং প্রজেক্টের প্রশিক্ষণার্থীরা

টেক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২০, ১৮:১৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:১৬

ফ্রিল্যান্সাররা একই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলছেন করোনা মহামারিতে অনেক খাতেই যখন মানুষ চাকরি হারাচ্ছে তখন বিশ্ববাজারে কদর বাড়ছে ফ্রিল্যান্স কর্মীদের। বিশেষ করে সারা পৃথিবীতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খরচের পরিমাণ কমিয়ে আনার চেষ্টা হিসেবে আউটসোর্সিং বা অন্য দেশ থেকে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে বেড়ে চলেছে ফ্রিল্যান্সারদের পারিশ্রমিক ও সামাজিক মর্যাদা।

বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করে অফিস করার ট্রেন্ড চালু করেছে কোভিড-১৯। তবে হোম অফিসের এই ধারণা কতটা উপযুক্ত তা অনেক আগেই প্রমাণ করে দেখিয়েছেন ফ্রিল্যান্সাররা। করোনা মহামারির মাঝে মুলধারার চাকরির বাজার এখনও পুনরুদ্ধার না হলেও আউটসোর্সিং কাজের সঙ্গে জড়িতদের আধিপত্য ক্রমান্বয়েই বাড়ছে। বাংলাদেশে এই মুহূর্তে ফ্রিল্যান্সিং সেবার সঙ্গে জড়িত প্রায় সাড়ে ৬ লাখ কর্মী নিজেদের আয়ের পাশাপশি নতুনদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করছেন।

আউটসোর্সিং’র এই অপার সম্ভাবনাময় খাত ও আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতোমধ্যে দেখেছে সাফল্যের মুখ। দেশের যুবসমাজকে আইসিটি খাতের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করার প্রয়াসে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে পরিচালিত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সারাদেশের ৪০ হাজার তরুণ তরুণীকে ফ্রিল্যান্সিংবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ১৫টি লটের মধ্যে সুশীলন ও সফটসেল সলিউশন লিমিটেডের আওতায় পরিচালিত ৫ নম্বর লটে অর্ধলক্ষাধিক ইউএস ডলার আয় করেছে প্রশিক্ষণার্থীরা। এই লটের আওতায় বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, দেশের ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলায় সরকারের আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমান প্রকল্পের আওতায় ৪০ হাজার তরুণ-তরুণীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

-বিজ্ঞপ্তি

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম