চালকবিহীন ডেলিভারি সার্ভিস চালু ক্যালিফোর্নিয়ায়

আসির আহবাব নির্ঝর
২৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:০৬

চালকবিহীন ডেলিভারি সার্ভিস নুরো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিকভাবে চালকবিহীন ডেলিভারি সার্ভিস প্রদানের অনুমতি দেওয়া হয়েছে। এই প্রথম সেখানে এ ধরনের সেবা প্রদানের অনুমতি দেওয়া হলো। ক্যালিফোর্নিয়ায় চালকবিহীন ডেলিভারি সার্ভিস প্রদান করবে রোবোটিকস স্টার্ট-আপ ‘নুরো’।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী বছরের শুরুতে পুরোদমে কাজ শুরু করবে ‘নুরো’। এর আগে গত এপ্রিলে নিজেদের আর-২ ভেহিকেল দিয়ে ক্যালিফোর্নিয়ায় সার্ভিসটির পরীক্ষা চালিয়েছে তারা।

নুরো’র সেবা সম্পর্কে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভিহিকেলসের পরিচালক স্টিভ গর্ডন বলেন, ‘বাণিজ্যিকভাবে চালকবিহীন ডেলিভারি সার্ভিস প্রদানের অনুমতি দেওয়ার বিষয়টি স্ব-চালিত যানবাহনের বিবর্তনের ধারায় উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।’

রোবোটিকস স্টার্ট-আপ ‘নুরো’র যাত্রা শুরু গুগলের সাবেক দুই ইঞ্জিনিয়ারের হাত ধরে।  জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক থেকে আর্থিক সহায়তা পেয়েছেন তারা।  নুরো’র গাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো চালক এবং কোনও যাত্রী ছাড়াই চলবে।

প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারিতে হিউস্টন ও টেক্সাসে ডেলিভারি সার্ভিসের পরীক্ষা চালায় নুরো।  তখন আর-২ ভেহিকেলের সাহায্যে ডমিনো’স পিৎজা থেকে পিৎজা, সুপারমার্কেট চেইন ক্রোগার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ওয়ালমার্ট থেকে অন্যান্য পণ্য ডেলিভারি দেওয়া হয়।

 

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম