রাতে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৪:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:২৬

আজ বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই তথ্য জানিয়েছে। মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবা ব্যাহত হতে পারে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে বিটিআরসি আগেই গ্রাহকদের সতর্ক করেছিল।  প্রথম দফায় তরঙ্গ বিন্যাসের বেলায় কোনও সমস্যা না হওয়ায় মোবাইলফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
১৩ মামলা হওয়ার পরও কেন ১৪তম অপরাধের অপেক্ষা? 
১৩ মামলা হওয়ার পরও কেন ১৪তম অপরাধের অপেক্ষা? 
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর
বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার