শেষ হচ্ছে গুগল ফটোজের ফ্রি সেবা, টাকা বাঁচাবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
২৭ মে ২০২১, ১৯:১৩আপডেট : ২৭ মে ২০২১, ১৯:১৩

গুগলের জনপ্রিয় সেবা গুগল ফটোস বিনামূল্যে ব্যবহারের দিন শেষ হয়ে আসছে। জুন মাসের ১ তারিখ থেকে নির্ধারিত কোটা পার হলেই প্লাটফর্মটিতে ছবি রাখার জন্য দিতে হবে টাকা। সে হিসাবে আর মাত্র ৪ দিন বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের সব ধরনের সেবা মিলিয়ে একজন ব্যবহারকারী ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ সুবিধা পাবেন। অর্থাৎ, গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ফটোজ ইত্যাদি সব সেবা মিলিয়ে একজন ব্যবহারকারীর ১৫ গিগাবাইট স্টোরেজ বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে।

গত বছরের শেষের দিকে ফটোজের স্টোরেজ পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় গুগল। তখন বলা হয়, ২০২১ সালের জুন মাস থেকে গুগল ফটোজ আর ফ্রি থাকবে না। ব্যবহারকারীদের জন্য নির্ধারিত ১৫ গিগাবাইটের কোটা পূরণ হয়ে গেলে বাড়তি স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে অর্থ পরিশোধ করতে হবে। তবে একটু কৌশলী হলে টাকা না দিয়েই আরও অনেক মিডিয়া ফাইল গুগল ফটোজে রাখা যাবে। দেখে নিন সেই কৌশলগুলো-

১. গুগল ফটোজ সম্পর্কিত নতুন নীতিটি কার্যকর হবে ১ জুন। তার আগ পর্যন্ত ‘হাই কোয়ালিটি’ ছবি যত ইচ্ছা তত রাখা যাবে। এর মানে হলো- জুনের ১ তারিখের আগে গুগল ফটোজে আপনি যত ইচ্ছা তত ‘হাই কোয়ালিটি’ ছবি রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার জন্য নির্ধারিত ফ্রি ১৫ গিগাবাইট স্টোরেজে কোনও প্রভাব পড়বে না।

গুগল ফটোজে ছবি ‘হাই কোয়ালিটি’ করতে প্রথমেই প্লাটফর্মটির সেটিংস অপশনে যান। সেখান থেকে ‘হাই কোয়ালিটি’ অপশনটি সিলেক্ট করুন। এবার জুনের ১ তারিখের আগে প্রয়োজনীয় সব ছবি গুগল ফটোজে আপলোড করে ফেলুন।

২. গুগল ফটোজের নতুন নীতি কার্যকর হওয়ার আগে প্লাটফর্মটির লাইব্রেরিতে যান। সেখানে রাখা সবগুলো ছবিতে চোখ বুলানোর চেষ্টা করুন। একই ছবি একাধিক বার থাকলে, ব্লার ছবি কিংবা অপ্রয়োজনীয় ছবি থাকলে সেগুলো মুছে ফেলুন।

৩. জুনের ১ তারিখ থেকে নতুন নীতি কার্যকর হলে ব্যবহারকারীদের ‘হাই কোয়ালিটি’ ছবিও নির্ধারিত ১৫ গিগাবাইটে অন্তর্ভুক্ত হবে। এ কারণে বিনামূল্যের কোটা ব্যবহারে সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। নিজের ১৫ গিগাবাইট ভালোভাবে ব্যবহারের জন্য গুগল ড্রাইভ এবং জিমেইল থেকে আপনার অপ্রয়োজনীয় সব ফাইল মুছে ফেলুন।

৪. আপনার খুব বেশি পরিমাণ মিডিয়া ফাইল সংরক্ষণের প্রয়োজন হলে একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাবেন। এই স্টোরেজ কাজে লাগালেও অর্থ খরচ থেকে বেঁচে যাবেন আপনি।

৫. জুনের ১ তারিখের পর থেকে সব ছবি গুগল ফটোজে রাখবেন না। প্রয়োজনীয় কিছু ছবি আপনার ফোনের স্টোরেজেও রাখতে পারেন। এক্ষেত্রে আপনার স্মার্ট ফোনের স্টোরেজ বাড়ানোর বিষয়টি নিয়েও ভাবতে পারেন আরেকবার।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক