হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে যে সুবিধা পাওয়া যাবে

আসির আহবাব নির্ঝর
০৮ জুন ২০২১, ১৮:০১আপডেট : ০৮ জুন ২০২১, ১৮:০১

ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন আরেকটি ফিচার। এই ফিচারের সাহায্যে ভয়েস মেসেজিং সেবায় বাড়তি সুবিধা পাওয়া যাবে। ইতোমধ্যে অনেকেই সুবিধাটি পেয়ে গেছেন। বাকিদের জন্যও দ্রুত এই ফিচারটি কার্যকর হবে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ভয়েস মেসেজ প্লেব্যাকে গতি বাড়ানোর একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং প্লাটফর্মটির নতুন আপডেটে এই ফিচার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার কীভাবে কাজ করে তা জানতে হলে অডিও মেসেজ পাঠাতে বা রিসিভ করতে হবে। ফিচারটি কার্যকর হলে অডিও মেসেজের প্রেরক এবং প্রাপক উভয়ই প্লেব্যাক স্পিড পরিবর্তন করার অপশন দেখতে পাবেন। এর মধ্যে থাকবে একগুণ, দেড়গুণ এবং দ্বিগুণ গতি বাড়ানোর সুযোগ।

কোনও মেসেজ অনেক বড় হলে দ্রুত শুনতে কিংবা শুধু শেষের অংশটি শুনতে এই ফিচার কাজে লাগবে। এমনকি প্রথমবার শোনার পর দ্বিতীয়বার শোনার ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি বাড়তি সুবিধা দেবে ব্যবহারকারীদের। কখনও অডিও মেসেজের গতি বেশ হলে প্রয়োজনে সেটি কমানোও যাবে।

ভয়েস মেসেজে নতুন ফিচারটির পাশাপাশি হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আরও একটি ফিচার। বহুল প্রত্যাশিত এ ফিচারের নাম মাল্টি ডিভাইস। এর আগে হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফো এটি সম্পর্কে প্রাথমিক তথ্য দিয়েছিল। এবার মাল্টি ডিভাইস ফিচারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি