কম ডাটায় হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কল করবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
১১ জুলাই ২০২১, ১৭:১৪আপডেট : ১১ জুলাই ২০২১, ১৭:১৪

মহামারি করোনাভাইরাসের কারণে অনেকে বাসায় থেকে অফিস করছেন। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বাইরে বের হওয়া লাগছে না। এমন পরিস্থিতিতে ইন্টারনেটের ওপর আমাদের নির্ভরতা আরও বেড়ে গেছে।

বাসায় থেকে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য ইন্টারনেটের সহায়তা নিচ্ছে বেশিরভাগ ব্যবহারকারী। এক্ষেত্রে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও এবং ভিডিও কলের হার আগের চেয়ে বেড়েছে।

যেসব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিয়মিত অডিও এবং ভিডিও কল করেন তাদের ইন্টারনেট প্যাকেজ বা ডাটা খরচের প্রতি বাড়তি নজর দিতে হয়। বিশেষ কৌশল অবলম্বন করলে আপনি অল্প ডাটা খরচের মাধ্যমে প্রয়োজনীয় কল সম্পন্ন করতে পারবেন। দেখে নিন কীভাবে সেটি সম্ভব-

১. এই কৌশল অবলম্বন করতে হলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটির প্রয়োজন হবে। আপনার স্মার্ট ফোনে সর্বশেষ ভার্সনটি না থাকলে সেটি আপডেট করে নিন।

২. প্রথমে স্মার্ট ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

৩. ওপরের ডান কোণায় থাকা তিনটি ডট চিহ্নিত অপশনে ক্লিক করুন। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে যান।

৪. এবার একটু নিচের দিকে ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’ অপশনটি পাবেন। এখানে ক্লিক করার পর ‘ইউজ লেস ডাটা ফর কলস’ নামের একটি অপশন আসবে। এই অপশনটি চালু করেই আপনার ইন্টারনেট ব্যয় কমাতে পারবেন। সূত্র: গেজেটস নাউ 

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম