ইউটিউব-ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরির জনপ্রিয় কিছু এডিটিং অ্যাপ

দায়িদ হাসান মিলন
১৮ জুলাই ২০২১, ১৯:৫১আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:৫১

অনেকে নিজের ইউটিউব চ্যানেল চালুর কথা ভাবছেন। আবার কেউ কেউ ইনস্টাগ্রাম বা অন্য কোনও প্লাটফর্মের জন্য ভিডিও তৈরির চিন্তা করছেন। আপনার মধ্যেও এমন চিন্তা থাকলে কীভাবে ভিডিও রেকর্ড ও এডিট করতে হয় তা অবশ্যই জানতে হবে।

ভালো স্পেসিফিকেশনস ও উন্নতমানের ক্যামেরার স্মার্ট ফোন হাতে থাকলে অন্য কোনও সরঞ্জাম ছাড়াই আপনি ভিডিও তৈরির কাজ শুরু করতে পারেন। ভিডিও এডিটের কাজে আপনাকে সহায়তা করার জন্য আছে অনেক অ্যাপ। জনপ্রিয় এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক-

কাইনমাস্টার মোবাইল ভিডিও এডিটর

ভিডিও এডিটের জন্য অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হলো কাইনমাস্টার, কিনেমাস্টার নামেও ওটি পরিচিত। এটা অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, আইফোন এবং আইপ্যাডে ব্যবহার করা যাবে। সত্যিই ভালো মানের ভিডিও তৈরি করতে চাইলে এই অ্যাপ আপনাকে দারুণ সহায়তা করবে। কাইনমাস্টার অ্যাপে রয়েছে অনেক এডিটিং ফিচার। সবগুলো ফিচার পেতে হলে আপনাকে কিছু অর্থ পরিশোধ করতে হবে।

পাওয়ার ডিরেক্টর- ভিডিও এডিটর, ভিডিও মেকার

ফোর-কে ভিডিও এডিট এবং এক্সপোর্টের জন্য পাওয়ার ডিরেক্টর অ্যাপটি বেশ সুপরিচিত। এতে রয়েছে দারুণ সব ফিচার। এছাড়া অ্যাপটিতে ‘ক্রোমা কি’ অপশন রয়েছে। আপনি চাইলে ভিডিও এডিটের জন্য পাওয়ার ডিরেক্টর অ্যাপ সহজেই ব্যবহার করতে পারবেন।

ইনশট ভিডিও এডিটর অ্যান্ড মেকার

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য দ্রুত ভিডিও তৈরি করা যায় ইনশট ভিডিও এডিটর অ্যান্ড মেকার এর মাধ্যমে। এজন্য অ্যাপটি বেশ জনপ্রিয়। ইনশট ভিডিও এডিটর অ্যাপেও রয়েছে প্রয়োজনীয় অনেক ফিচার। এসব ফিচার সম্পর্কে জানতে আপনাকে খুব বেশি সময় ব্যয় করতে হবে না।

গোপ্রো কুইক ভিডিও এডিটর অ্যান্ড মেকার

ভিডিও এডিটিং জগতে আপনি নতুন হয়ে থাকলে এবং ছোট ভিডিও তৈরির জন্য ফ্রি অ্যাপ চাইলে গোপ্রো কুইক অ্যাপ হতে পারে ভালো একটি অপশন। এতে খুব বেশি ফিচার নেই। তবে ভিডিও এডিটিং সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে সহায়তা করবে এই অ্যাপ। একইসঙ্গে গোপ্রো কুইক দিয়ে দ্রুততার সঙ্গে ভিডিও তৈরি করা যায়।

অ্যাকশন ডিরেক্টর ভিডিও এডিটর

সহজেই কোনও ভিডিও এডিট করতে চাইলে অ্যাকশন ডিরেক্টর ভিডিও এডিটরের সহায়তা নিতে পারেন। অ্যাপটিতে রয়েছে চমৎকার কিছু ফিচার। এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে অনেক জনপ্রিয়।  আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকলে অ্যাকশন ডিরেক্টর ভিডিও এডিটর ব্যবহার করে দেখতে পারেন। সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের
সোশ্যাল মিডিয়ায় ‘শীতল যুগ’, পাবলিক ফিড ছেড়ে এআইয়ে ঝুঁকছেন ব্রিটিশরা
বিজ্ঞাপনে অতিষ্ঠ? একটু চেষ্টা করলেই এখনও ইউটিউবে বিজ্ঞাপন এড়ানোর উপায় আছে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম