ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৯:৩৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২০:৪২

ইউটিউব থেকে একটি ইরানপন্থি গ্রুপের একাউন্ট বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এবং ‘ইরান জিতেছে’ ঘোষণা দিয়ে লেগো-স্টাইল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভিডিও পোস্ট করার পর ওই গ্রুপের একাউন্ট বন্ধ করে দেয় ভিডিও প্ল্যাটফর্মটি।

‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামক ওই গ্রুপটি গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, ‘ভায়োলেন্ট কন্টেন্ট’ বা সহিংস বিষয়বস্তু প্রচারের অভিযোগে ইউটিউব তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তবে গ্রুপটির অন্যান্য অনলাইন অ্যাকাউন্টগুলো সচল রয়েছে বলে জানা গেছে।

নিষেধাজ্ঞার বিষয়ে বিস্ময় প্রকাশ করে শুক্রবার এক পোস্টে এক্সপ্লোসিভ মিডিয়া প্রশ্ন তোলে, সত্যিই কি আমাদের লেগো-স্টাইলের অ্যানিমেশনগুলো সহিংস?

এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরান বিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে ভূমিকা রয়েছে, তার ‘সত্য’ ধামাচাপা দিতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?