সম্প্রচারে ফিরলো স্টার জলসাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ২১:১৮আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:১৮

জি বাংলা সম্প্রচারে ফেরার পরদিনই ফিরলো স্টার জলসা। চ্যানেলটি বিজ্ঞাপন মুক্ত ক্লিন ফিড প্রচার করছে। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকেই চ্যানেলটি অনুষ্ঠান সম্প্রচার করছে।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ বলেন, অনেক চ্যানেলই এখন ক্লিন ফিড নিয়ে সম্প্রচারে আসতে চাইছে। আমাদের একটাই শর্ত ক্লিন ফিড। তিনি জানান, শিগগিরই কালার্সসহ অন্যান্য চ্যানেলও ক্লিন ফিড নিয়ে সম্প্রচারে আসবে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর কোয়াবের সদস্যরা ও ডিটিএইচ অপারেটররা দেশে ক্যাবল টিভির সম্প্রচার বন্ধ রাখে। স্যাটেলাইট চ্যানেল বিজ্ঞাপন মুক্ত (ক্লিন ফিড) রাখার বিষয়ে সরকার কড়াকড়ি আরোপ করলে ক্যাবল অপারেটররা স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখে। ক্লিন ফিড দেওয়ার পরই একেক করে চ্যানেলগুলো সম্প্রচারে ফিরছে।   

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম