স্মার্টফোনের জন্য স্যামসাংয়ের নিজস্ব চিপ

ইশতিয়াক হাসান
১৮ জানুয়ারি ২০২২, ২২:৩৬ আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২২:৩৮

স্মার্টফোনের প্রসেসরের জন্য নিজেদের তৈরি চিপ এক্সিনস-২২০০ যুক্ত করার ঘোষণা দিলো স্যামসাং। এটাই প্রথম চিপ যার ভেতরে জিপিইউ অন্তর্ভুক্ত রয়েছে। একইসঙ্গে আছে এএমডির আরডিএনএ ২ গ্রাফিকস আর্কিটেকচার।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, এএমডির সঙ্গে একত্রিত হয়ে স্যামসাংয়ের কাজ করার ইতিহাস অনেক পুরনো। ২০১৯ সালে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তির লাইসেন্স করে। গত বছরই এএমডি জানায়, স্যামসাং তাদের আগামী ফ্ল্যাগশিপ ফোনে এই গ্রাফিকস আর্কিটেকচার ব্যবহার করবে।

এক্সিনস-২২০০ তৈরি হয়েছে স্যামসাংয়ের চার ন্যানোমিটার ইইউভি প্রসেসে। স্যামসাং এটিকে এক্সক্লিপস নামে ব্র্যান্ডিং করেছে।

এদিকে এএমডির রেডিয়ন জিপিইউ টেক বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডেভিড ওয়্যাং বলেন, ‘এক্সিনস সিস্টেম অন অ্যা চিপে (এসওসি) এএমডির আরডিএনএ গ্রাফিকসের মাল্টিপল প্ল্যান্ড জেনারেশন পরীক্ষার এটাই প্রথম ফল।’

ক্যামেরা সেন্সরের জন্য ব্যবহার করা হচ্ছে এক ধরনের আর্কিটেকচার, যা রেজোল্যুশনকে ২০০ মেগাপিক্সেলে উন্নীত করবে বলে জানায় স্যামসাং।

চিপটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস সিরিজে ব্যবহার করা হবে।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে যাচ্ছে বাংলার স্বাদের সেই পুরোনো দিন, বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খাবার
হারিয়ে যাচ্ছে বাংলার স্বাদের সেই পুরোনো দিন, বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খাবার
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ