২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার কোটি টাকার প্রতারণা

ইশতিয়াক হাসান
২৮ জানুয়ারি ২০২২, ২১:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:১৮

বিশ্বজুড়ে ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯৫ হাজারেরও বেশি মানুষ প্রতারণার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা মোট ৭৭ কোটি মার্কিন ডলার খুঁইয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৬১৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা! আগের বছরের তুলনায় এই অঙ্ক দ্বিগুণেরও বেশি। ২০২০ সালে ২৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২ হাজার ২১৫ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৯৮০ টাকা) হারিয়েছেন প্রতারিতরা। 

ব্রিটিশ ব্লগ নেটওয়ার্ক এনগেজেট জানায়, গত পাঁচ বছরে প্রতারণার মাত্রা বেড়েছে অনেক গুণ। এর একটি বড় অংশ জুড়ে রয়েছে ভুয়া ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ। গত বছর এর পরিমাণ ছিল ২৮ কোটি ৫০ লাখ ডলারের চেয়ে বেশি, যা মোট ৭৭ কোটি ডলারের এক-তৃতীয়াংশের ওপরে।

এফটিসি’র প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামে কোনও আগন্তুকের কাছে থেকে আসা ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণের মাধ্যমে অনেক প্রতারণার জন্ম হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুর আলাপচারিতার একপর্যায়ে অর্থ ধার চাওয়া হয়।

এনগেজেট আরও জানিয়েছে– প্রতারণার শিকার এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ প্রেমে জড়িয়ে অর্থ হারানোর অভিযোগ করেছেন, যার শুরুটা হয়েছিল ফেসবুক বা ইনস্টাগ্রামে।

মেটার একজন মুখপাত্র বলেন, ‘প্রতারণা ঠেকাতে আমরা নির্দিষ্ট কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এজন্য আমরা অভিযুক্ত অ্যাকাউন্ট, পেজ ও বিজ্ঞাপনগুলোকে মুছে দিয়েছি। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। সেই সঙ্গে আমরা সবসময় ব্যবহারকারীদের উৎসাহিত করি কোথাও কোনও অসামঞ্জস্য দেখলেই যেন তার বিরুদ্ধে অবস্থান নেয়।’

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের