মেসেঞ্জারে নতুন সুবিধা

দায়িদ হাসান মিলন
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫

মেসেঞ্জার অ্যাপে নতুন কয়েকটি সুবিধা চালু করছে ‘মেটা’র মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক। এসব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো ভ্যানিশ মোড এবং ভয়েস মেসেজিংয়ের ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা। এক ব্লগপোস্টে নতুন এসব সুবিধার কথা জানিয়েছে ফেসবুক।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, নতুন কয়েকটি সুবিধার পাশাপাশি ভয়েস মেসেজের ডিউরেশন বাড়িয়েছে ফেসবুক। এতদিন ১ মিনিটের ভয়েস ম্যাসেজ পাঠানো গেলেও এখন থেকে ৩০ মিনিটের ভয়েস মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

মেসেঞ্জারে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ে নতুন নিয়ন্ত্রণের অংশ হিসেবে এখন থেকে ভয়েস মেসেজ পাঠানোর আগে ব্যবহারকারীরা সেটি শুনে পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ, রেকর্ডিংয়ের পর ভয়েস মেসেজ শুনে যদি মনে হয় ঠিক আছে তবে সেটি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া যাবে।

এছাড়া আগে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ের সময় টানা রেকর্ড করতে হতো। রেকর্ডিং শুরুর পর কোনও বিরতির সুযোগ ছিল না। অবশেষে এই ব্যবস্থার পরিবর্তন এলো। এখন থেকে রেকর্ডিং শুরুর পর প্রয়োজনে সেটি পজ করা বা বিরতি নেওয়া যাবে।

মেসেঞ্জারের নতুন এসব ফিচার পর্যায়ক্রমে সবাই ব্যবহার করতে পারবেন। অবশ্য এরই মধ্যে কিছু ব্যবহারকারী নতুন সুবিধাগুলো পেয়ে গেছেন। বাকিরাও দ্রুতই এসব সুবিধার আওতায় আসবেন।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে