অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে অ্যাপ্রিকট-২০২২

টেক রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৯

শুরু হয়েছে অ্যাপ্রিকট-২০২২ (এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকিনোলজিস) সম্মেলন। গত ২১ ফেব্রুয়ারি থেকে জুম প্ল্যাটফর্মে শুরু হওয়া এ সম্মেলন চলবে ৩ মার্চ পর্যন্ত। এবারের অ্যাপ্রিকট সম্মেলনের আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসপিএবির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার পাশাপাশি দেশের সাইবার আকাশকে নিরাপদ রাখতে সরকারি সহায়তায় ঢাকায় একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ল্যাব তৈরি করছে আইএসপিএবি। এই ল্যাবের মাধ্যমে রাউটিং, সুইচিং এবং ডিডস আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে প্রাযুক্তিক দক্ষতায় উৎকর্ষ সাধনে নিয়মিত অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম আরও বলেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর অন্যতম।’

সম্মেলনের সভাপতিত্ব করেন ফিলিপ স্মিথ। এ ছাড়া ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজিক অফিসার শারফুল আলম অনুষ্ঠানে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন– আইএসপিএবির পরিচালক সাকিফ আহমেদ, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপিনিক) পলিসি চেয়ার ও নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির প্রমুখ। সম্মেলনে সংযুক্ত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঞা।

কর্মশালা আর সেমিনারের মাধ্যমে ইন্টারনেট অপারেশন ব্যবস্থার খুঁটিনাটি প্রকৌশল জ্ঞান বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ইন্টারনেট সেবা সচল রাখা এবং ইন্টারনেট কূটনীতির মতো নীতিগত বিষয়ে আলোচনা হবে এই সেমিনারগুলোতে। সম্মেলনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন ৯৭টি দেশের সদস্যরা।  

৩ মার্চ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম