নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে ৬ মে ‘গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৮:২৪আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৮:২৪

৫০ বছর আগে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ কনসার্ট। আবারও সেই একইস্থানে আগামী ৬ মে ‘গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট’ করতে যাচ্ছে আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এই কনসার্টে যোগ দিচ্ছে বিশ্বখ্যাত ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের চিরকুট। আগামী ৪ এপ্রিল থেকে অনলাইনে টিকেট মাস্টার ডটকমে) মিলবে কনসার্টের টিকেট।

শনিবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সরদার মো. আসাদুজ্জামান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ মারুফ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমরা কৃতজ্ঞ জাতি। বিশ্বের কাছে বিজয়ী জাতি। সম্ভাবনাময় যোদ্ধা জাতি। এই প্রসঙ্গগুলোই আমরা এবার আমরা সঙ্গীতের ভাষায় আমাদের বিজয় বার্তা তুলে ধরবো।

পলক আরও জানান, গত পাঁচ বছরে দেশের আইসিটি খাতে বিনিয়োগ এসেছে ৫০০ মিলিয়ন ডলার। দেশে ২৫০০ স্টার্ট-আপ কাজ করছে। বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করছে।

কনসার্ট আয়োজন সম্পন্ন করতে সহ-আয়োজক ইউএনডিপি, ওয়ালটন, সিটিব্যাংক, ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ, এডিএন টেলিকম, আবুল খায়ের গ্রুপ এবং সাইবারটিনস -এর সঙ্গে হাইটকপার্ক কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হয়।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের