কোরিয়ান ইপিজেডে হচ্ছে বিশেষ আইটি জোন

টেক রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৬, ২০:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২০:৪৩

আইটি জোন পরিদর্শন

গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক, ঢাকার সফটওয়্যার টেকনোলজি পার্ক, সিলেটের ইলেকট্রনিকস সিটির পরে এবার আসছে আইটি জোন। এই আইটি জোন গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। বিষয়টি নিশ্চত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অতি সম্প্রতি তিনি কোরিয়ান ইপিজেড পরিদর্শন করে আইটি জোন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেন। তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-সহ আরও অনেকে। অতিথিদের সঙ্গে নিয়ে তিনি কোরিয়ান ইপিজেড ঘুরে দেখেন এবং আইটি জোনের স্থান চিহ্নিত করেন।

অতিথিরা মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখছেন

জুনাইদ আহমেদ পলক জানান, কোরিয়ান ইপিজেডে বর্তমানে ১৪ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও ১ লাখ কর্মসংস্থান হবে। এই ইপিজেড -এর প্রায় ১০০ একর জায়গায় বিশেষ আইটি জোন করা হবে।

ইপিজেড পরিদর্শন শেষে তিনি একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখেন।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম