অর্থের বিনিময়ে টুইটার ব্যবহারের পরামর্শ মাস্কের

ইশতিয়াক হাসান
০৫ মে ২০২২, ২০:৫৮আপডেট : ০৫ মে ২০২২, ২০:৫৮

ইলন মাস্কের টুইটার অধিগ্রহণ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। কিন্তু ইতোমধ্যেই তিনি সাইটটিতে পরিবর্তনের কাজে নেমেছেন। এ পর্যন্ত তার সর্বশেষ পরিকল্পনা হলো সরকার এবং বিভিন্ন কর্পোরেশনকে অর্থের বিনিময়ে টুইটার ব্যবহার করতে দেওয়া।

এক টুইটে মাস্ক জানান, টুইটার সবসময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে। তবে সরকার এবং বিভিন্ন কর্পোরেশন থেকে অল্প কিছু মূল্য নেওয়া হবে। তবে ভার্জ জানায়, এটি মাস্কের একটি প্রাথমিক ধারণা, যা তিনি টুইটে প্রকাশ করেছেন। আবার রয়টার্স জানায়, ইতোপূর্বে মাস্ক পরামর্শ দিয়েছিলেন মিডিয়া প্রতিষ্ঠান থেকে কোট অথবা এমবেড টুইটের জন্য চার্জ ধার্য করতে। এ বিষয়ে তার যুক্তি খুব সোজা। সেটা হলো টুইটার এখন সম্পূর্ণ বিনামূল্যে, আর জনগণের জন্য দরকার পণ্য। সুতরাং কোনও এখানে চার্জ ধার্য করা হবে না।

ভার্জ জানায়, চার্জের ক্ষেত্রে এখনও কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। এটা এখনও নিশ্চিত নয় যে আসলে কোন ক্ষেত্রে চার্জ ধরা হতে পারে। এক হতে পারে কোটেশনের ক্ষেত্রে। আবার আরেকটি হতে পারে এমবেড টুইটের ক্ষেত্রে। আবার কর্পোরেশনের ক্ষেত্রে কতো বড় কর্পোরেশন হলে তার ওপর চার্জ প্রযোজ্য হবে সেটাও নিশ্চিত নয়।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ভিডিও কেটে কেটে রিলস: যেভাবে বিকৃত হয় বাস্তব ঘটনা
এক্সের ফরাসি সদর দফতরে প্যারিসের সাইবার ক্রাইম ইউনিটের অভিযান
ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম