পৌনে ৩ কোটি টাকা জরিমানা গুনলো রবি, গ্রামীণফোন ও বাংলালিংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৮:২০আপডেট : ১৪ জুলাই ২০২২, ২০:৫৬

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় দেশের তিন মোবাইল অপারেটরের কাছ থেকে প্রশাসনিক জরিমানা আদায় করেছে বিটিআরসি। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিটিআরসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবি, গ্রামীণফোন লিমিটেড এবং বাংলালিংক থেকে ভ্যাটসহ যথাক্রমে ২ কোটি ১০ লাখ, ৫২ লাখ ৫০ হাজার এবং ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবির পক্ষ থেকে বিটিআরসিতে সংশ্লিষ্ট পে-অর্ডার জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর ৬৫(৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

/এইচএএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম