স্মার্ট ডিসপ্লে আনবে অ্যাপল

ইশতিয়াক হাসান
০৮ আগস্ট ২০২২, ২০:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২০:৪৮

আগামী দুই বছরে স্মার্ট হোম প্রোডাক্ট প্রসারের পরিকল্পনা আছে অ্যাপলের। এমনই ধারণা দিয়েছেন ব্লুমবার্গের মার্ক গুরম্যান। তার সম্প্রতি পাওয়ার অন নিউজলেটারে গুরম্যান জানান, অ্যাপলের ল্যাবে চারটি স্মার্ট হোম পণ্য রয়েছে।

এরমধ্যে একটি হলো নতুন হোম পড। এ সম্পর্কে গুরম্যান গত জুনে ধারণা দিয়েছিলেন। সঙ্গে রয়েছে নতুন হোমপড মিনি। এটি দেখতে ২০১৮ সালের অরিজিনাল মডেলের মতো। যদিও অ্যাপল ২০২১ সালে কোনও রকমের প্রতিস্থাপন ছাড়াই হোমপড বন্ধ করে দিয়েছিল। আর অন্য দুটি ডিভাইস হলো অ্যাপলের সম্পূর্ণ নতুন দুটি পণ্য।

গুরম্যানের ভাষ্য অনুযায়ী, একটি হলো কিচেন অ্যাকসেসরি। এখানে আইপ্যাড এবং একটি স্পিকারের সমন্বয় রয়েছে। আরেকটি হলো অ্যাপল টিভি, ক্যামেরা এবং হোমপডের সঙ্গে একটি বিশেষ সমন্বয়। এটি মূলত একটি লিভিং রুম ডিভাইস। গুরম্যান ধারণা করছেন, এই পণ্য দুটি আগামী বছরের শেষ নাগাদ অথবা ২০২৪ সালে প্রথম দিকে বাজারে আসতে পারে।

কিচেন পণ্যটি দেখে বোঝা যায় এটি অ্যামাজন এবং গুগলের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি করা বলে মন্তব্য করেছে এনগেজেট। অন্য দুটি পণ্যকে স্মার্ট ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে ফেলা যায়। অনেকটা নেস্ট হাব এবং ইকো শো ১৫-এর মতো।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে