গ্রাহকদের মতামত নিয়ে কাজ করতে চাই: রবির নতুন সিইও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ২৩:২২আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২৩:২২

মোবাইল অপারেটর রবির প্রধান নির্বাহী হিসেবে নিজের অগ্রাধিকারের কথা বলতে গিয়ে রাজীব শেঠি বলেছেন, গ্রাহক সেবাই হবে তার প্রধান আগ্রাধিকার। এই লক্ষ্যে আরও মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে চান তিনি।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে রবির কর্পোরেট অফিসে টেলিকম সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রাজীব শেঠি। এছাড়া তিনি আগামী দিনগুলোতে রবিকে নেতৃত্ব দেওয়ার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।

রবির নতুন প্রধান নির্বাহী বলেন, অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে আমরা গ্রাহকদের মতামত নিয়ে সে অনুযায়ী কাজ করতে চাই। আমরা সেবার গুণগতমান নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেব যাতে গ্রাহকদের ডিজিটাল জীবনধারা উপভোগ করার পথ আরও সুগম হয়।

ফোরজি সেবা প্রদানে রবির অগ্রণী ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, রবি’র মোট গ্রাহকের (৫ কোটি ৪৪ লাখ) ৫০ দশমিক ৯ শতাংশ গ্রাহক ফোরজি ব্যবহারকারী এবং মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬৭ দশমিক ৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। এমনকি আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে দেখেন মোট গ্রাহকের প্রেক্ষিতে রবির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চ (৭৫.৫ শতাংশ)। ১৫ হাজার ২১৯টির বেশি ফোরজি সাইট নিয়ে দেশের ৯৮ দশমিক ২ শতাংশ জনসংখ্যার কাছে ফোরজি নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে রবি।

রবির ডিজিটাল উদ্ভাবনে সক্ষমতাকে উল্লেখ করে তিনি বলেন, যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বেসরকারি খাতের মধ্যে রবিই প্রথমবারের মতো চারস্তর বিশিষ্ট ডাটা সেন্টার স্থাপন করছে। দেশের এন্টারপ্রাইজ খাতের উদ্ভাবনী ডিজিটাল সলিউশনের প্রয়োজনের দিকটি মাথায় রেখে সম্প্রতি আমরা রবি ফর বিজনেস নামে একটি নতুন এন্টারপ্রাইজ বিজনেস ব্র্যান্ড চালু করেছি।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম