গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ টুল আসবে আগামী মাসে

ইশতিয়াক হাসান
১৭ এপ্রিল ২০২৩, ২৩:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২৩:৫৯

আগামী মাসে বাজারে আসছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা-ক্ষমতা সম্পন্ন সার্চ টুল। সেই সঙ্গে আসবে আরও নতুন কিছু ফিচার। এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস। নতুন এই ফিচারগুলো আপাতত চালু হবে নিউইয়র্কে এবং প্রথম দিকে মাত্র দশ লাখ ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবে। তবে এই টুলগুলোতে ঠিক কী থাকছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা যায়—এটি অনেকটা গুগল বারডের আদলে হবে।

এটি যার অধীনে ডেভলপ করা হয়েছে তার কোডনেম “ম্যাগি”। মূলত মাইক্রোসফট আর ওপেন এআই-এর সঙ্গে পাল্লা দিতে এই চ্যাটবটটি আনছে গুগল বলে মন্তব্য করে সংবাদ মাধ্যম ভার্জ। আর এগুলো হয়তো এক সময় চিরাচরিত সার্চ ইঞ্জিনকে প্রতিস্থাপন করবে বলে ধারণা করছে সংবাদ মাধ্যমটি। এদিকে স্যামসাং তাদের মোবাইলে গুগলের বদলে বিং-কে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত করতে যাচ্ছে। এটিও গুগলের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেননা স্যামসাংয়ের সঙ্গে এই চুক্তির মূল্য তিন বিলিয়ন ডলার। অবশ্য অ্যাপলের সঙ্গে এই চুক্তির মূল্য বিশ বিলিয়ন ডলার।

ভার্জ জানায়, এর পাশাপাশি ম্যাগিতে আরও দুইটি ফিচার ডেভেলপ করা হচ্ছে। তবে নতুন এই সার্চ প্রযুক্তি কবে নাগাদ উন্মোচিত হবে তা এখনও ঠিকমতো বলা যাচ্ছে না। আবার ভিন্ন কয়েকটি এআই টুল নিয়েও কাজ করে যাচ্ছে গুগল। এর একটি এআই ইমেজ জেনারেটর যার নাম জিফি, এরপর ল্যাঙ্গুয়েজ লার্নিং সিস্টেম যার নাম টিভোলি আরেকটি হলো গুগল সার্চ ইঞ্জিনের সঙ্গে একটি এআই টুল থাকবে যার নাম সার্চলগ। এটি এজ ব্রাউজারে মাইক্রোসফট বিং এর এআই সাইড বারের মতো হবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম