শিগগিরই ডাকসেবা কাঙ্ক্ষিত মানে উন্নীত হবে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ২২:৫৩আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২২:৫৫

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাবের (ডিএসডিএল) প্রস্তাবের আলোকে ইতোপূর্বে পরিচালিত সমীক্ষা স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক মাইলফলক। এরফলে উৎপাদনমুখী কর্মকাণ্ডের ডিজিটালাইজেশনের শক্তিশালী ভিত তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় স্মার্ট ডাকঘর বিনির্মাণের মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিগগিরই ডাকসেবা কাঙ্ক্ষিত মানে উন্নীত হবে। মন্ত্রী স্মার্ট ডাকসেবার জন্য পরিচালিত সমীক্ষার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে স্মার্ট ডাকঘর বিনির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করার প্রক্রিয়া গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডাকভবন মিলনায়তনে ডাক অধিদফতর ও এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে স্মার্ট ডাকঘর বিষয়ক গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল করতে এটুআই প্রচুর সলিউশন তৈরি করেছে। আমাদের দেখতে হবে যে প্রতিষ্ঠানের রূপান্তরের দরকার সেই প্রতিষ্ঠান রূপান্তর হচ্ছে কিনা। ডাক কর্মকর্তাদের সমন্বয়ে ডিএসডিএল সুপারিশ তৈরি এটুআইয়ের একটি ফলপ্রসূ উদ্যোগ বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী সবগুলো অনুষঙ্গ যাচাইবাছাই করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ দ্রুত শুরু করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ডাক অধিদফতরের মহাপরিচালক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআই কর্মকর্তা ফরহাদ জাহিদ শেখ, সাব্বির রহমান এবং ডাক অধিদফতরের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ডাক অধিদফতরের মহাপরিচালক স্মার্ট ডাকঘর কর্মসূচি বাস্তবায়নে সুপারিশের আলোকে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন এবং কমিটির রিপোর্টের আলোকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
বিলুপ্তির পথে কম খরচে বার্তা পাঠানোর পোস্টকার্ড  
ডাক বিভাগের প্রধান লক্ষ্যের কথা জানালেন ফকির মাহবুব আনাম
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র নতুন ব্যান্ডউইডথ কিনতে বিশেষ বোনাস অফার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম