ইউটিউবে বিজ্ঞাপন কমবে, তবে...

ইশতিয়াক হাসান
১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:২৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:২৫

ভবিষ্যতে টিভিতে ইউটিউব দেখার সময় দেখা যাবে বিজ্ঞাপন তুলনামূলক কম সংখ্যায় প্রচারিত হচ্ছে। কেননা ইউটিউব খুব ঘন ঘন বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত থেকে দূরে সরে আসছে। কিন্তু এর বিপরীতে যা হবে তা হলো প্রতিটি বিজ্ঞাপনের সময় বেড়ে যাবে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, গত সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি এটা নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এখন তারা এটি সব টিভিতে চালু করতে যাচ্ছে। পরিবর্তনের ভেতরে যা থাকছে তা হলো, ব্যবহারকারীরা নিচের ডান পাশে কাউন্টডাউন টাইমার দেখতে পাবে যেখানে বিজ্ঞাপনটি কতক্ষণ পরে সে সরাতে পারবে তার নতুন কাল দেখাবে।

বিজ্ঞাপনের নতুন এই ধারায় এখন থেকে টিভিতেও শর্টস দেখার সময় বিজ্ঞাপন দেখাবে। মোবাইল ও ওয়েবের মতোই এখন টিভিতেও এটি চালু হতে যাচ্ছে। ব্যবহারকারীরা অবশ্য রিমোট দিয়ে সেটাকে স্কিপ করতে পারবে। এবছর ইউটিউব বিজ্ঞাপনের উপরে বেশ ভালোই নজর দিয়েছে বলে মন্তব্য করে ভার্জ। প্রতিষ্ঠানটি টিভি অ্যাপে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন যুক্ত করেছে যা স্কিপ করা সম্ভব নয়।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের
সোশ্যাল মিডিয়ায় ‘শীতল যুগ’, পাবলিক ফিড ছেড়ে এআইয়ে ঝুঁকছেন ব্রিটিশরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম