২০২৩ সালে দেশে ১৭ কোটি কিলোমিটার চলেছে উবার

টেক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ২২:১২আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২:১২

বাংলাদেশে সাড়ে ১৭ কোটি কিলোমিটার ট্রিপ দিয়েছে রাইড শেয়ারিং অ্যাপ উবার। শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার প্রতিবছরের মতো এবারও নিজেদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে মানুষ কীভাবে রাইডশেয়ারিং সার্ভিস ব্যবহার করেছে এবং এই সময়ে পরিবর্তনশীল যাতায়াতব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়েছে। অন্তর্দৃষ্টি ও তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা বার্ষিক প্রতিবেদনটিতে এই বছরে দেশের শহরগুলোতে যাতায়াতব্যবস্থার ট্রেন্ড কেমন ছিল সে ব্যাপারেও আলোকপাত করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিগত বছরগুলোতে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে উবার। উবার অ্যাপের সাহায্যে অর্থ উপার্জন করেছেন ৩ লাখের বেশি চালক। এর মাধ্যমে নিরাপদ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যাতায়াতের সুবিধা প্রদান করে ৬০ লাখের বেশি সংখ্যক যাত্রীর জন্য একটি মাল্টিমডাল রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কোম্পানিটি।

বর্ষার মৌসুমে যাত্রীদের সবচেয়ে পছন্দের পার্টনার ছিল উবার। ট্রিপ বুক করার সংখ্যার ভিত্তিতে বর্ষার মাস মে ছিল বছরের জনপ্রিয়তম মাস।

গত বছরের ২১ ও ২৮ ডিসেম্বর এই দুই তারিখে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ বুক করা হয়েছে। দিনগুলো ছিল রবিবার ও বৃহস্পতিবার। এটি নির্দেশ করছে যে, বাংলাদেশিরা এই দিনগুলোতে কর্মস্থল এবং পরিবার ও বন্ধুদের সাথে সাক্ষাতের জন্য যাতায়াত করেছেন। ২০২৩ সালে ট্রিপ বুকিংয়ের ক্ষেত্রে সপ্তাহের জনপ্রিয়তম দিন দুটো ছিল শুক্র ও শনিবার।   

২০২৩ সালে বাংলাদেশি যাত্রীদের রাইড প্রি-বুক করার সুবিধা দেওয়ার লক্ষ্যে রিজার্ভ ফিচার চালু করেছে উবার।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন: দেশি পণ্যের বড় আয়োজন
বিশ্বব্যাপী সমালোচনার মুখে টিকটক, নীরব বাংলাদেশ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম