স্কুল শিক্ষার্থীদের জন্য আসছে জুনিয়রস অ্যাপ অ্যান্ড গেম কার্নিভাল

টেক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬

শিশু-কিশোরদের মোবাইল ও কম্পিউটারের প্রতি আসক্তি বেড়েছে। প্রযুক্তি আসক্তিকে কর্মে পরিণত করতে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। দেশে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের প্রযুক্তি সচেতনতা ও কোডিং সম্পর্কে ধারণা দিতে ‘জুনিয়রস অ্যাপ অ্যান্ড গেম কার্নিভাল’ আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্নিভাল স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি এবং সৃজনশীলতার বিশ্বে প্রবেশ করার জন্য একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ সেটিংয়ে অ্যাপ এবং গেম ডেভেলপ করতে শিখবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। মূল প্রতিযোগিতা শুরু করার আগে শিক্ষার্থীদের চার মাস প্রশিক্ষণ দেওয়া হবে। যেন তারা প্রস্তুতি নিয়েই প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

এতে আরও জানানো হয়, এই প্রতিযোগিতার মাধ্যমে স্কুল শিক্ষার্থীরা একটি মৌলিক জীবন দক্ষতা অর্জনের পাশাপাশি আগামী দিনের পৃথিবীতে নতুন যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলোর জন্যও নিজেকে প্রস্তুত করবে। এছাড়া এ প্রতিযোগিতা ছোটদের যৌক্তিক ক্ষমতা বাড়াবে, তাদের মনোযোগী করে তুলবে, লেখায় সৃজনশীলতা আনবে, বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাবে এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াবে।

জুনিয়রস অ্যাপ অ্যান্ড গেম কার্নিভাল সম্পর্কে ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, আমরা আশা করছি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ১০ হাজার নিবন্ধনের পাশাপাশি ১০ লাখ শিক্ষার্থীকে সচেতন করার সুযোগ তৈরি হবে। যেখান থেকে ৩টি স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে ৫০ শিক্ষার্থীকে ১০০ ভাগ স্কলারশিপে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে এবং তাদের গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম