হোয়াটসঅ্যাপের নতুন কয়েকটি ফিচার

দায়িদ হাসান মিলন
০৪ মার্চ ২০১৬, ১৮:২৩আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৮:২৩

হোয়াটসঅ্যাপ

সম্প্রতি ১০০ কোটি ব্যবহারকারীর ক্লাবে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি গত কয়েক মাসে বেশ কয়েকটি নতুন ফিচার নিয়ে এসেছে। এগুলো হলো-

১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এটা হলো ডকুমেন্ট শেয়ারিং। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ফাইল আদান-প্রদান করতে পারে। তবে এখন পর্যন্ত এর মাধ্যমে শুধু পিডিএফ ফাইল আদান-প্রদান করা যায়।

ফাইল শেয়ার করতে হলে ব্যবহারকারীকে স্ক্রিনের একেবারে ওপরে ডানপাশে অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ডকুমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। সেখান থেকেই ব্যবহারকারী ফাইল শেয়ার করতে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ আইফোনের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে যা আইফোন ব্যবহারকারীদের দেবে ভিন্ন রকম সুবিধা। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং ড্রপবক্স থেকে ফাইল অন্য জায়গায় পাঠাতে সক্ষম হবেন।

৩. হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যের সংখ্যা বৃদ্ধি করেছে। আগে একটি গ্রুপে সদস্যের সংখ্যা ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সেই সংখ্যাটি বর্তমানে ২৫৬ করা হয়েছে।

৪. এখন থেকে ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভিডিও জুম করতে পারবেন। তবে এই সুবিধাটি পাবেন শুধু আইওএস ব্যবহারকারীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি