কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজস্ব মানচিত্র তৈরি করবে ফেসবুক

আশিকুর রহমান চৌধুরী
১০ মার্চ ২০১৬, ২৩:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৬, ২৩:৩৭

ফেসবুক ম্যাপ পৃথিবীর ২১.৬ মিলিয়ন বর্গ কিলোমিটারজুড়ে সঠিক জনসংখ্যার নিজস্ব মানচিত্র তৈরি করতে চায় ফেসবুক। এটি বুঝতে সাহায্য করবে যেখানে ইন্টারনেট অ্যাক্সেস প্রয়োজন সেখানে সৌরশক্তি চালিত বিমান পাঠাতে
ফেসবুকের নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ‘এটি আমাদের দলের একটি দারুণ প্রকল্প যেখানে গবেষকরা চেষ্টা করছেন সৌরশক্তি চালিত বিমানের সাহায্যে ইন্টারনেট সংযোগ দিতে। কতোটা দূরে মানুষ বসবাস করছে, সে সম্পর্কেও  এটি নির্ভুল তথ্য দেবে । আর কোথায় মানুষের অস্তিত্ব নেই।
আমরা ইন্টারনেট সংযোগ দিতে পারবো না, যদি না আমরা জানি কোথায় মানব সম্প্রদায়ের বসবাস। তাই আমরা এমন প্রযুক্তি ব্যবহার করছি, যেখানে পৃথিবীর ২১.৬ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে মানচিত্রের ১৫.৬ বিলিয়ন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করতে সক্ষম।
আমাদের এই গবেষণা প্রকাশ্য থাকবে। তাই অন্যান্য প্রতিষ্ঠানও এই মানচিত্র ব্যবহার করতে পারবে। পরিকল্পনা শক্তি, স্বাস্থ্য এবং পরিবহন অবকাঠামো সম্পর্কে জানতেও এই মানচিত্র সাহায্য করবে।  সেই সঙ্গে যাদের সাহায্যের প্রয়োজন তাদের সহযোগিতা করতে।
ফেসবুক ২০১৪ সালের মার্চে সমগ্র বিশ্বের সঙ্গে ইন্টারনেট সংযোগ করার উদ্দেশ্য নিয়ে এই কানেক্টিভিটি ল্যাব চালু করে। প্রাথমিক পরিক্ষার জন্য কোম্পানি সৌর চালিত ড্রোন ব্যবহার করে।
ফেসবুক সম্প্রতি ঘোষণা করে যে, তারা ইউরোপজুড়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার সার্ভার প্রদান করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং গবেষণায় গতি বাড়াতে জার্মানির সঙ্গে চুক্তি করেছে ফেসবুক।

ফেসবুক আরও ঘোষণা করে যে, তারা মোট ২৫ সার্ভারের প্রত্যেকটির সঙ্গে আটটি করে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট প্রদান করবে।

/এনএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম