অ্যাপলের আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে যেসব সুবিধা পাওয়া যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫

আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। এতে মিলবে বেশ কিছু নতুন সুবিধা। গতকাল সোমবার উন্মুক্ত করা সংস্করণটিতে কোন কোন সুবিধা পাওয়া যাবে দেখে নিন। 

  • আইফোন ব্যবহারকারীরা এখন সহজেই হোমস্ক্রিনের আইকন ও উইজেটের রঙ পরিবর্তন করতে পারবেন। কারণ আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ইউআইয়ে পরিবর্তন আনা হয়েছে। চাইলে অপারেটিং সিস্টেমের ইউআই নিজের মতো করে সাজানোর পাশাপাশি কন্ট্রোল সেন্টারের নকশা পরিবর্তন করা যাবে। 
  • ই-মেইল অ্যাপে বিভিন্ন ধরনের মেইল খুঁজে পেতে প্রাইমারি সেকশনের পাশাপাশি ট্রানজেকশন, আপডেটস, প্রমোশন প্রভৃতি অপশন যুক্ত করা হয়েছে। ছবি সহজে খুঁজে পাওয়া যাবে এতে। কারণ ফটোজ অ্যাপের লেআউটে যুক্ত করা হয়েছে রিসেন্ট ডেজ, পিপল অ্যান্ড পেটস, ট্রিপস প্রভৃতি অপশন। 
  • বিল্ট-ইন হিসেবে পাসওয়ার্ডস অ্যাপ যুক্ত করা হয়েছে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম। এর ফলে পাসওয়ার্ডস অ্যাপ ব্যবহার করে খুব সহজে পাসওয়ার্ড, পাসকোড ও ভেরিফিকেশন কোড খুঁজে পাওয়া যাবে।
  • মেসেজস অ্যাপে এখন ইচ্ছে মতো লেখা সাজিয়ে নিতে পারবেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করার মতো ফরম্যাটিং অপশনের সাহায্যে। এছাড়া মেসেজেস অ্যাপে আরসিএস সমর্থন সুবিধাও যুক্ত হয়েছে। এর ফলে ফোন অ্যাপে কল করা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও ট্রান্সক্রিপ্ট সুবিধা ব্যবহার করা যাবে।


তথ্যসূত্র: অ্যাপেলডটকম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি