গুগল ম্যাপসে ছবি দেখা যাবে আরও নিখুঁতভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫

গুগল ম্যাপসের স্যাটেলাইট ভিউতে ক্লাউড স্কোর প্লাস নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল যুক্ত করেছে গুগল। এতে বিভিন্ন স্থানের ছবি আরও নিখুঁতভাবে দেখা যাবে। নতুন যুক্ত হওয়া এই মডেল স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করা ছবি থেকে কুয়াশা, মেঘ ও ধোঁয়া স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে পারবে। ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় স্পষ্টভাবে নির্দিষ্ট স্থানের ছবি দেখতে পারবেন।

গুগল ম্যাপসের স্ট্রিট ভিউয়ের ভার্চ্যুয়াল ট্যুর সুবিধা বিভিন্ন দেশে বর্ধিত করা হয়েছেও বলে জানা গেছে। নতুন এ সুবিধা চালুর ফলে বিভিন্ন দেশের নতুন স্থানে ঘরে বসেই ভার্চ্যুয়াল ভ্রমণ করা যাবে।

গুগল ম্যাপসের পাশাপাশি গুগল আর্থেও নতুন সুবিধা চালু করেছে গুগল। হিস্টরিক্যাল ইমাজেরি নামের এ সুবিধা চালুর ফলে বিভিন্ন দেশের শহর বা বনাঞ্চল কয়েক দশক আগে দেখতে কেমন ছিল, তা দেখা যাবে। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা গুগল ম্যাপস ও গুগল আর্থের নতুন সুবিধা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের