কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে ফেসবুকে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ১৬:৩০আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৬:৩০

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে এবার নতুন কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে এসেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন এ সংস্করণে কনটেন্ট ক্রিয়েটররা একক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন।

সম্প্রতি ফেসবুক তার নিউজ সেকশনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরে জানিয়েছে, নতুন এই সংস্করণে ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস এবং পারফরম্যান্স বোনাসকে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা রিল, লং-ফরম্যাট ভিডিও এবং অন্যান্য পোস্ট থেকে উপার্জন করতে পারবেন। এটি কেবল রিল বা ছোট ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ফটো এবং টেক্সট পোস্টও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও নতুন এই প্রোগ্রামে ‘পারফরম্যান্স বোনাস’ সিস্টেম চালু করা হয়েছে। এটি ক্রিয়েটরদের কাজের গুণগত মান ও দর্শকদের ওপর নির্ভর করে বোনাস দেবে। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের কাজের মান উন্নত করতে পারবে এবং যোগ্যতার মাধ্যমে আয় বাড়াতে পারবে।

ফেসবুক এই নতুন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটরদের জন্য আয় করা আরও সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং টুলস জড়ো করছে। নতুন ইন-স্ট্রিম অ্যাডস ক্রিয়েটরদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও থেকে উপার্জন করতে সহায়তা করবে। অন্যদিকে, রিল অ্যাডস শুধু ছোট ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য মিডিয়া পোস্টও এতে অন্তর্ভুক্ত হবে। তবে নতুন এই মনিটাইজেশন প্রোগ্রামটি উন্মুক্ত হবে ২০২৫ সালে। বর্তমানে এটি শুধু নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের বিটা ভার্সনে চালু করা হয়েছে। বিটা ভার্সনে ১ মিলিয়ন ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবেন।

/ইউএস/
সম্পর্কিত
ফেসবুকে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের গুজব
ফেসবুক হ্যাকড হলে দ্রুত ফিরে পেতে যা করবেন
সাইবার সুরক্ষা আইন: গুজব ঠেকানো নাকি কণ্ঠরোধ
সর্বশেষ খবর
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
আর্জেন্টিনার ঠান্ডা মাথা, আর ইংল্যান্ডের প্ল্যান বি ফেইল
আর্জেন্টিনার ঠান্ডা মাথা, আর ইংল্যান্ডের প্ল্যান বি ফেইল
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির