গ্রামীণফোনে নিরবচ্ছিন্নভাবে অনলাইন ভিডিও দেখার সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:০০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:০০

টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন মোবাইল ইন্টারনেট বাজারে একটি উদ্ভাবনী অফার উন্মোচন করেছে। সম্প্রতি চালু হওয়া সীমাহীন ইন্টারনেট পোর্টফোলিওর আওতায় লিমিটলেস সোশ্যাল ও ভিডিও প্যাকে প্রথমবারের মতো গ্রাহকরা সীমা বা গতির সীমাবদ্ধতা ছাড়াই নির্দিষ্ট প্ল্যাটফর্মে পাচ্ছেন লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা। অফারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়, তারা উপভোগ করতে পারেন সংযোগের অবাধ স্বাধীনতা।

এই অফারের সুযোগ মিলছে ‘লিমিটলেস ভিডিও প্যাক’ ও ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এই দুই ভাগে। ‘লিমিটলেস ভিডিও প্যাক’ এর আওতায় থাকছে নিরবিচ্ছিন্ন ও সীমাহীন ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও লাইকি ব্যবহারের সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে গ্রাহকরা ১৮৯ টাকায় ননস্টপ ভিডিও উপভোগ করতে পারবেন। ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এর আওতায় থাকছে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) ও ইমো ব্যবহারের সীমাহীন সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে খরচ পড়বে ২৮৯ টাকা।

সীমিত ইন্টারনেট ও স্পিড লিমিটের ভাবনা ছাড়া গ্রাহকরা উপভোগ করতে পারবেন তাদের পছন্দের সব প্ল্যাটফর্ম।গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, 'গ্রাহকদের জন্য প্রযুক্তিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করাতে বিশ্বাস করি আমরা। গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনকভাবে এই নতুন প্যাকগুলো সাজানো হয়েছে, যাতে গ্রাহকের ক্ষমতায়ন নিশ্চিত হয়; তারা কানেক্টেড থেকে আরও অনেক কিছু উপভোগ করতে পারেন।' 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের