ফেসবুকের হাজারো গ্রুপ উধাও, ক্ষুব্ধ ব্যবহারকারীদের অনলাইন পিটিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ২১:১৬আপডেট : ২৬ জুন ২০২৫, ২১:১৬

সম্প্রতি ফেসবুক গ্রুপে হঠাৎ করে আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী চরম বিড়ম্বনায় পড়েছেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অনেক গ্রুপের অ্যাডমিন অভিযোগ করেছেন তাদের গ্রুপগুলো কোনও পূর্ব সতর্কতা ছাড়াই নিষিদ্ধ (ব্যান) করে দিয়েছে ফেসবুক।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ সেকশনে ভয়াবহ এই সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। শপিং গাইড, অভিভাবক সহায়তা, পোষা প্রাণীর যত্ন, গেমিং এমনকি পোকেমন বিষয়ক গ্রুপ পর্যন্ত এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

একাধিক অ্যাডমিনের দাবি, ফেসবুক তাদের গ্রুপে অযৌক্তিকভাবে ‘সন্ত্রাস সংশ্লিষ্ট’ বা ‘অশ্লীল’ কনটেন্টের অভিযোগ এনেছে। এক ব্যবহারকারী জানিয়েছেন, তাদের শুধুমাত্র পাখির ছবি শেয়ারের একটি গ্রুপও নিষিদ্ধ করা হয়েছে; যার সদস্য সংখ্যা ছিল প্রায় ১০ লাখ।

এ বিষয়ে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ‘আমরা সমস্যাটি চিহ্নিত করেছি এবং দ্রুত সমাধানে কাজ করছি।’ তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি মেটা।

ইতোমধ্যে ক্ষুব্ধ ব্যবহারকারীরা অনলাইন পিটিশন চালু করেছেন, যেখানে ১২ হাজারের বেশি সই জমা পড়েছে। কেউ কেউ আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। সমস্যা সমাধানে দেরি হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি