৩০ অক্টোবরের পর একজনের নামে ১০টির বেশি সিম ‘থাকছে না’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ২১:০৯আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২২:৪১

একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিটিআরসি জানিয়েছে, ১০টির বেশি মোবাইল সিম একজন গ্রাহকের নামে নিবন্ধিত থাকলে, অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার করতে হবে। এ উদ্দেশ্যে যেকোনও মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কতগুলো সিম নিবন্ধিত আছে তা সহজেই জেনে নেওয়া যাবে।

এর আগে একজন গ্রাহক তার একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমা কমিয়ে ১০টি নির্ধারণ করা হয়েছে।

টেলিযোগাযোগ খাতকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। একাধিক সিম অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে। তবে ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সংশ্লিষ্ট অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে—এমন আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এবি/ইউএস/
সম্পর্কিত
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই