দেখতে হুবহু আসল আইফোনের মতো হলেও যেভাবে বুঝবেন এটি আসলে নকল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৫:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৫:৪০

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে অ্যাপলের আইফোন। শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, অনেকের কাছে আইফোন একটি স্ট্যাটাস সিম্বলও বটে। তবে জনপ্রিয়তার পাশাপাশি বেড়েছে আরেক বিপদ—নকল আইফোন। দেখতে হুবহু আসল আইফোনের মতো হলেও, এই ফোনগুলো আসলে কৌশলে তৈরি প্রতারণামূলক কপি। কেউ যদি অফিসিয়াল অ্যাপল স্টোর বা অনুমোদিত বিক্রেতা থেকে কেনেন, তাহলে চিন্তার কিছু নেই। কিন্তু অননুমোদিত বাজার বা অজানা দোকান থেকে কেনা বা রিপেয়ার করাতে দিলে, অনেকেই অভিযোগ করেছেন—তাদের আসল ফোন বদলে দেওয়া হয়েছে নকল ফোনে।

তাই নতুন, রিফারবিশড কিংবা পুরনো—যে আইফোনই হোক না কেন, কেনার আগে যাচাই করে নিন আসল নাকি নকল।

প্যাকেজিং ও আনুষঙ্গিক জিনিস পরীক্ষা করুন

অ্যাপল তার প্যাকেজিংয়ের নিখুঁত মানের জন্য বিখ্যাত। আসল আইফোনের বাক্স মজবুত, টেক্সট ও ছবি নিখুঁতভাবে মুদ্রিত, আর আনুষঙ্গিক সামগ্রীগুলো (যেমন চার্জিং কেবল) অ্যাপলের স্ট্যান্ডার্ডের সঙ্গে মেলে। যদি বাক্সে নড়বড়ে গঠন, ফিকে প্রিন্ট, বা মানহীন এক্সেসরিজ লক্ষ্য করেন—সতর্ক হন।

সিরিয়াল নম্বর ও আইএমইআই যাচাই করুন

প্রতিটি আসল আইফোনের একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর ও আইএমইআই থাকে। যেভাবে যাচাই করবেন— সেটিংস>জেনারেল> অ্যাবাউট
সেখানে পাওয়া সিরিয়াল নম্বরটি অ্যাপলের ‘চেক কভারেজ’ পেজে বসান। যদি ফোনটি আসল হয়, সেখানে মডেল, ওয়ারেন্টি ও অন্যান্য তথ্য দেখা যাবে।
এছাড়া ডায়াল করুন *#০৬#—এতে আইএমইআই নম্বর দেখা যাবে। বাক্স, সিম ট্রে ও ফোনের সেটিংস–এ প্রদর্শিত আইএমইআই এক হলে বুঝবেন এটি আসল।

ফোনের গঠন ও মান পরীক্ষা করুন

আসল আইফোন হাতে নিলে তার ওজন, ফিনিশিং ও বোতামের ক্লিকেই বুঝবেন পার্থক্য। লোগোটি সোজা, চকচকে ও নিখুঁতভাবে বসানো থাকে। স্ক্রিন, ফ্রেম ও পোর্টগুলো মসৃণ এবং কোনও ঢিলাভাব থাকে না।
নকল আইফোনে সাধারণত রাফ এজ, বাকা লোগো, বা বোতাম ঢিলা দেখা যায়। প্রয়োজনে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে নিখুঁতভাবে দেখুন।

সফটওয়্যার ও ফিচার পরীক্ষা করুন

আসল আইফোনে চলে শুধুমাত্র আইওএস অপারেটিং সিস্টেম। অনেক নকল আইফোনে ভিতরে থাকে অ্যান্ড্রয়েড, যা বাহ্যিকভাবে আইওএস -এর মতো দেখানোর চেষ্টা করে।
যাচাই করবেন যেভাবে—
সেটিংস>জেনারেল>সফটওয়্যার আপডেট
যদি সর্বশেষ আইওএস সংস্করণ দেখায়, তাহলে ফোনটি আসল। এছাড়া ‘হেই সিরি (Hey Siri)’ বলেও পরীক্ষা করতে পারেন। যদি ‘সিরি’ সাড়া না দেয়, সেটি নকল হওয়ার সম্ভাবনা বেশি।

সন্দেহ হলে অ্যাপল সার্ভিস সেন্টারে যান

যদি কোনও কিছুতেই নিশ্চিত না হতে পারেন, সবচেয়ে নিরাপদ উপায় হলো অ্যাপলের অনুমোদিত সার্ভিস সেন্টারে যাওয়া। সেখানে বিশেষজ্ঞরা ফোনটির সত্যতা পরীক্ষা করে নিশ্চিত করে দেবেন এটি আসল নাকি প্রতারণামূলক কপি।

আইফোন মানেই প্রযুক্তি, পারফরম্যান্স ও আস্থার প্রতীক। কিন্তু নকল বাজারে সেই আস্থার সুযোগ নিচ্ছে কিছু প্রতারক চক্র। কেনাকাটার আগে তাই একবার যাচাই করেই নিন—আপনার ফোনটি সত্যিই কি অ্যাপলের তৈরি?

/ইএইচ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের